মালদা

রাস্তা তৈরী নিয়ে বিবাদের জেরে মাথা থেঁতলে খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ

গ্রামের রাস্তা তৈরী নিয়ে দুই প্রতিবেশীর বিবাদের জেরে ইঁট দিয়ে মাথা থেঁতলে খুনের চেষ্টা ও শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। আহত মহিলা চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

        জানা গিয়েছে, ঘটনায় আহত হয়েছেন সীমা বিবি ও সাজিয়া বিবি। এদিনের এই ঘটনা প্রসঙ্গে মা লিলুয়া বিবি জানায়, তাদের বাড়ির সামনে দিয়ে পঞ্চায়েতের রাস্তা তৈরী হচ্ছে। সেই জন্য প্রত্যেকে জায়গা ছেড়েছে। সেই মত আমরাও জায়গা ছাড়ি কিন্তু প্রতিবেশী রকিত সেখ তাদের জায়গার সীমানা না ছেড়ে আমাদের জায়গার বেশীর ভাগ অংশ ছাড়তে বলে। আর এই নিয়ে তাদের মধ্যে বচসা শুরু হয়। সীমা বিবি এই ঘটনার প্রতিবাদ করতেই  রকিত সেখ দলবল নিয়ে এসে বাড়িতে হামলা চালায়। এরপর ইঁট দিয়ে মাথা থেঁতলে খুনের চেষ্টা করে বলে অভিযোগ। বোন সাজিয়া বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয়। গ্রামবাসীরা আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ও পরে মালদা মেডিক্যালে স্থানান্তর করা হয়। ঘটনায় রকিত শেখ সহ ছয় জনের নামে কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার, যার তদন্ত শুরু করেছে পুলিশ।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/Zny9nP-JwKQ